চেয়ারম্যান পদপ্রার্থী মামুন সরকারের প্রতিশ্রুতি দিয়েছে সাধারণ জনগণের কাছে চন্দলা ইউনিয়নকে আধুনিক ও সন্ত্রাস দুর্নীতি মুক্ত করার প্রত্যয় ।
ক্ষমতা নয়, জনগণের সেবা করতে চাই চান্দলা ইউনিয়নকে আধুনিক ও দুর্নীতি মুক্ত করার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী মামুন সরকারের বৃহস্পতিবার ২১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে ।। গাজী মোস্তফা কামাল ।। জেলা প্রতিনিধি কুমিল্লা পি ক্রাইম নিউজ ছবি, চেয়ারম্যান পদপ্রার্থী মামুন সরকার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩নং চান্দলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বড়ধুশিয়া গ্রামের মরহুম সিদ্দিকুর রহমান সরকারের ছেলে ও বিশিষ্ট সমাজসেবক মো. মামুন সরকার। তিনি চান্দলা ইউনিয়নকে আধুনিক, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে মামুন সরকার বলেন, ‘ক্ষমতার লোভে নয়, সাধারণ মানুষের সেবা করতেই আমি নির্বাচনে অংশ নিতে চাই। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ চান্দলা ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক পথচলা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। মামুন সরকার জানান, তিনি দীর্ঘদিন ধ...








