চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

 সাপাহারে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বৃহস্পতিবার ,  ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে 

বিশেষ প্রতিনিধি ঢাকা,  পি ক্রাইম নিউজ 

পি ক্রাইম নিউজ, সত্য ঘটনা অবলম্বনে একতাবদ্ধ 


নওগাঁর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সাপাহার থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ খোরশেদ আলম (৩৭) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গতকাল বুধবার (১৫ জুলাই ২০২৬) বিকেলে উপজেলার বাহাপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত খোরশেদ আলম ওই গ্রামের মোঃ আব্দুস সামাদের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোরশেদ আলমকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।

সাপাহার থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে এবং এ ধরনের তৎপরতা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আপডেট  নিউজ পেতে ভিজিট করুন পি ক্রাইম নিউজ  ২০২৬






Comments

Popular posts from this blog

ব্রাহ্মণপাড়া,, এইচএসসি পরীক্ষার্থীদের ২০২৬ শিক্ষা সামগ্রী বিতরণ

বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ইন্তেকাল করিয়াছেন ।

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় গর্ভধারিনী মা গালে, শরীরে ও হাতে খুন্তি পুড়িয়ে ছ্যাঁকা দিয়েছে ’