দেবীদ্দার উপজেলা কুমিল্লা ছাত্রলীগ নেতা আটক 🖊️

ডেক্স নিউজ জেলা প্রতিনিধি কুমিল্লা 🖊️ মোঃ মোস্তফা কামাল ১৯/০২/২০২৫ 

 কুমিল্লা দেবীদ্ধারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল গ্রেপ্তার 🔗

https://pcrimenews.blogspot.com/2025/02/blog-post_42.html 🌍


কু‌মিল্লার দে‌বিদ্বা‌রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালিয়ে দুইজনকে হত্যার অভিযোগ এবং একা‌ধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা জেলা উত্তরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।🖊️


সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তার নিজ বাড়ি দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখারা গ্রাম থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস।🎤


পুলিশও স্থানীয়রা বলেন, হত্যা মামলার আসামি হওয়ার পরেও রুবেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন। ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে 🇧🇩অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার করতেন।

গত ৪ ও ৫ আগস্ট দেবিদ্বার উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাসচালক আব্দুর রাজ্জাক রুবেল ও দশম শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন হত্যায় স্বজনদের করা পৃথক মামলায় আসামি তিনি। এছাড়া আরও বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন পলাতক ছিল রুবেল। গোপনে বাড়িতে আসেন গতকাল সোমবার দিবাগত রাতে এ খবর পায় পুলিশ। পরে দেবিদ্বার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাতেই তাকে গ্রেপ্তার করে।


ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা দেবীদ্ধার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, গ্রেপ্তারের পর আসামি রুবেলকে ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

আপডেট নিউজ পেতে ভিজিট করুন পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার। 


Comments

Popular posts from this blog

বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ইন্তেকাল করিয়াছেন ।

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় গর্ভধারিনী মা গালে, শরীরে ও হাতে খুন্তি পুড়িয়ে ছ্যাঁকা দিয়েছে ’

ব্রাহ্মণপাড়া এক সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে নানান অভিযোগ