মোবাইল ব্যাংকিং সকল গ্রাহক ১০,০০০ হাজার টাকার বেশি লেনদেন করিতে পারিবে না , বাংলাদেশ ব্যাংকের নির্দেশ জাতীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে ।


মোবাইলে আর্থিক লেনদেনে নতুন সীমা কার্যকর আজ রাত ১২টার পর কার্যকর হবে  বাংলাদেশ ব্যাংক নির্দেশ 

পি ক্রাইম নিউজ : নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ , খ্রিস্টাব্দে 



ফাইল ছবি 


আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে চারদিনের জন্য মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসেস (এমএফএস) মাধ্যমে লেনদেনে নতুন সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 


লেনদেনের নতুন এই সীমা আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে কার্যকর হবে এবং ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে।


এই সময়ে বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকরা দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন; এর বেশি লেনদেন করা যাবে  না 




Comments